বিজ্ঞান-প্রযুক্তি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বিজ্ঞান-প্রযুক্তি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
অবিশ্বাস্য! মাত্র ১০০০ টাকাই পাচ্ছেন মিনি কম্পিউটার (ভিডিও)!

অবিশ্বাস্য! মাত্র ১০০০ টাকাই পাচ্ছেন মিনি কম্পিউটার (ভিডিও)!

৪:৫৩ PM Add Comment
পোষ্টের শিরোনাম শুনে অবাক হচ্ছেন? হুম হবারই কথা, কারন মাত্র ৯$ কি করে একটি কম্পিউটার কেনা সম্ভব? আসলে এটি কোন কম্পিউটার নয় তবে এর দ্বারা আপনি কম্পিউটারের প্রায় সকল কাজই করতে পারবেন।
যেমন ব্রাউজ করা, গেমস খেলা, টাইপিং, ইত্যাদি সকল ধরনের জরুরী কম্পিউটিং টাস্ক। মজার বিষয় হচ্ছে এটি এতোটাই ছোট একটি ডিভাইস যে আপনি যেখানে সেখানে বহন করতে পারবেন।
কিভাবে কাজ করে? খুব সহজ, ডিভাইসটির এক প্রান্তে আপনার মনিটরের ভিজিএ প্লাগইন করুন এবং অপর প্রান্তে আপনার মাউস বা কিবোর্ড তারপর ইচ্ছামতো ব্রাউজ এবং অন্যান্য কাজ শুরু করুন।
CHIP - The World's First Nine Dollar Computer
একনজরে মিনি চিপের কনফিগার দেখে নেয়া যাক-
  • প্রসেসর ১ গিগাহার্জ।
  • র‍্যাম ৫১২ এমবি।
  • স্টোরেজ ৪জিবি।
  • ব্লুটুথ এবং ওয়াইফাই কানেকশন।
  • আছে ১ ঘণ্টার ওপরে ব্যাটারি ব্যাকআপ।
CHIP - The World's First Nine Dollar ComputerCHIP - The World's First Nine Dollar Computer
এবার দেখি নতুন মিনি চিপের উল্লেখযোগ্য কিছু ফিচার-
চিপ যেকোনো ধরনের স্ক্রিনে কাজ করে। যেমন, ভিজিএ, এইচডি এমআই।
CHIP - The World's First Nine Dollar Computer
নতুন চিপ ব্যবহার করে আপনি যেকোনো যায়গা যেমন লাইব্রেরী বা অফিসে বসে যেকোনো ওয়ার্ড ফাইল বা ডক এডিট করতে বা তৈরি করতে পারবেন।
CHIP - The World's First Nine Dollar Computer
আছে বিল্টইন ওয়েব ব্রাউজার। যেটা এক কথায় অসাধারন।
CHIP - The World's First Nine Dollar Computer
কোডিং করতে চান? ব্যাপার না কারন নতুন এই চিপ দিয়ে আপনি চাইলেই কোডিং করতে পারবেন।
CHIP - The World's First Nine Dollar Computer
গেমস প্রেমীদের জন্যও আছে কিছু মজাদার গেমস। যদিও সেটা বাচ্চাদের জন্য মনে হবে তবে সময় কাটানোর জন্য এটা কিন্তু একেবারেই খারাপ না।
CHIP - The World's First Nine Dollar Computer
এতো কিছু আছে এ মিউজিক না থাকলে হয়, সমস্যা নেই আছে বিল্টইন মিউজিক সিস্টেম।
CHIP - The World's First Nine Dollar Computer
শুধু তাই না সাথে থাকছে এমন আরও কিছু দরকারি অ্যাপস-
CHIP - The World's First Nine Dollar Computer
নতুন এই $৯ মিনি চিপ সম্পর্কে বিস্তারিত জানতে যেতে হবে এই লিংকে।
কেমন লাগলো আপনাদের কাছে নতুন এই মিনি চিপ (কম্পিউটার)?। নতুন প্রযুক্তি দিন দিন এতো দ্রুততার সাতে আগাচ্ছে যেটা সত্যি অবাক করার মতো।
আপনাদের মধ্যে কার কার এটা কেনার ইচ্ছা আছে? জানাবেন কমেন্ট বক্সে :)

স্মার্টফোন, স্মার্টওয়াচের পর এবার স্মার্ট বুলেট (ভিডিও)

৪:৪৮ PM Add Comment
maxresdefault
র্তমানে প্রায় সবকিছুতেই “স্মার্ট” কথাটা যোগ হচ্ছে। আর কেনই বা হবে না, বর্তমান যুগ’ই তো এমন হয়ে গেছে। মানুষ এখন সব প্রযুক্তিতে স্মার্টের ছোঁয়া পেতে চায়। কিন্তু সবকিছুকে ছাপিয়ে “স্মার্টবুলেট” আবিষ্কার হবে এটা কখনো ভাবিনি।
chaim-cartoons-smart-bullet
স্মার্টবুলেট কি আর কেনই বা একে স্মার্টবুলেট বলা হচ্ছে?
প্রশ্নটি আশা স্বাভাবিক কারন এতো নাম থাকতে একে কেন স্মার্টবুলেট বলে ডাকা হচ্ছে? তার কারন হল এর ধ্বংসাত্মক ক্ষমতা। মনে করে দেখেন তো আপনি এমন কোন যুদ্ধের মুভি দেখেছেন কিনা যেখানে প্লেন থেকে মিসাইল ছোরা হচ্ছে আর সেটি যেয়ে একেবারে শত্রু পক্ষের আস্তানাতে আঘাত হানছে।
হ্যাঁ এই বুলেট’ও ঠিক এই একই ভাবে কাজ করবে। আচ্ছা একটু খুলে বলি। আপনারা এর আগেই দেখেছেন সাধারন বুলেট কিভাবে কাজ করে। আপনি টার্গেট ফিক্সড করে গুলি করেন আর বুলেট’টি যেয়ে সেখানে আঘাত হানে। কিন্তু যদি আপনার টার্গেট তার অবস্থান পরিবর্তন করে তখন। যেমন ধরুন আপনি পাখি শিকার করতে গেলেন, যে কাজটি আমি সবথেকে বেশী অপছন্দ করি।
তো এখন আপনি যখন কোন উরন্ত পাখিকে গুলি করবনেন তখন কিন্তু সে ক্রমশই তার অবস্থান পরিবর্তন করতে থাকবে। আর আপনার গুলিটি মিস হবার সম্ভাবনা প্রায় ৫০% বেড়ে যাবে।
তবে কেমন হয় যদি সেই মুভিতে দেখার মতো গুলিটি পাখিকে তারা করতে মারতে পারে। হ্যাঁ স্মার্টবুলেট ঠিক এভাবেই কাজ করবে। টার্গেট তার স্থান পরিবর্তন করলেও স্মার্টবুলেট তাকে ঠিকই স্পর্শ করবে। চিন্তা করেছেন ব্যাপার কতটা মারাত্মক।
নতুন আবিষ্কৃত বুলেট .৫০ ক্যালিবার এবং সর্বচ্চ ১০০ ফিট দূরে সরে যাওয়া টার্গেটকে লক্ষ করে অ্যাটাক করতে পারবে।
গত ফেব্রয়ারি মাসে DARPA (Defense Advanced Research Projects Agency) নতুন এই বুলেট সম্পর্কে সবাইকে অবহিত করে। এবং ভবিষ্যতে সব বড় বড় যুদ্ধযান যেমন ট্যাঙ্ক, প্লেন, ইত্যাদিতে ব্যবহার করা হবে।
এটি মূলত ইউএসএ সরকারের নতুন একটি প্রোজেক্ট যেটি এতদিন সবার আড়ালে থাকলেও আশানুরূপ ফলাফল পাবার কারনে এখন সবার সামনে এসেছে।
উক্ত প্রজেক্টের নামকরন করা হয়েছে “EXACTO” অর্থাৎ “Extreme Accuracy Tasked Ordnance” যেটি ইউএস আর্মি দ্বারা পরিচালিত।
আপনাদের বোঝার সুবিদার্থে আমি একটি ভিডিও শেয়ার করছি যেটি দেখলে আপনি অবাকই হবেন বটে।
দেখুন অবস্থান পরিবর্তন করা টার্গেটকে নিখুঁত ভাবে গুলি করা হচ্ছে-
সূত্রঃ সিএনএন